মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাগজের মতো পাতলা সোলার চার্জার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৩৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

স্মার্টফোনের চার্জ না থাকার অভিযোগ বহুদিনের, তাই অনেকেই সঙ্গে বহন করেন চার্জার ব্যাংক বা চার্জার। তবে এই দুটোরই সীমাবদ্ধতা আছে, সেটা হলো বিদ্যুতের সংযোগ না থাকলেই এ দুটোই অকেজো। কেমন হয় যদি চার্জার শক্তি সংগ্রহ করে সূর্যালোক থেকে?

ম্যাশেবল-এর খবরে প্রকাশ, ‘সোলার পেপার’ নামের নতুন একটি ইউএসবি চার্জার এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইয়োক’। ‘সোলার পেপার’ নামকরণের মূল কারণ, এটি কাগজের মতো পাতলা। একটি বইয়ের ভেতরে ভাঁজ করে একে বহন করা সম্ভব।

এই চার্জার সঙ্গে থাকলে ফোন চার্জ দেওয়ার জন্য সকেট খোঁজার প্রয়োজন হবে না। কারণ, এটি শক্তি গ্রহণ করবে আলো থেকে। শুধু ফোন নয়, ইউএসবি চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় এমন সব যন্ত্রেই কাজ করবে ‘সোলার পেপার’।

নির্মাতা প্রতিষ্ঠানটির মতে, বাজারে থাকা অন্যান্য সোলার চার্জারের তুলনায় ‘সোলার পেপার’ হালকা এবং অধিক কার্যক্ষমতাসম্পন্ন। একটি আইফোন সম্পূর্ণ চার্জ করতে সময় নেবে মাত্র দুই ঘণ্টা। ছায়া পেলে চার্জ করা বন্ধ হয়ে যাবে। আবার সূর্যের আলোতে এলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ শুরু হবে।

চার্জারটির সঙ্গে থাকা প্রতিটি প্যানেল ২.৫ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। একটি আইফোন চার্জ করতে প্রয়োজন হয় পাঁচ ওয়াট ক্ষমতাসম্পন্ন চার্জার। তাই আইফোন চার্জ করার জন্য দুটি প্যানেল ব্যবহার করতে হবে। আবার ট্যাবলেট চার্জ করার জন্য প্রয়োজন ১০ ওয়াট ক্ষমতাসম্পন্ন চার্জার। সে ক্ষেত্রে প্রয়োজন হবে চারটি প্যানেল।

‘সোলার পেপারে’র প্রতিটা প্যানেলে ছিদ্র করা আছে যাতে ব্যাগের সঙ্গে খুব সহজে ঝুলিয়ে রাখা যায়। যাঁরা নিয়মিত ভ্রমণ করে থাকেন, তাঁদের ফোন চার্জের সমস্যা অনেকটাই কমিয়ে আনতে পারে এই সোলার চার্জার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451