শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় নিজ সন্তানের বিরুদ্ধে অসহায় পিতার থানায় অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ২৪৪ বার পড়া হয়েছে

সেলিম হায়দার :
তালায় নিজ ছেলের বিরুদ্ধে টাকাচুরি ও জীবন নাশের হুমকিতে থানায় অভিযোগ করেছে এক
অসহায় পিতা । ঘটনাটি ঘটেছে তালা উপজেলার হরিহরনগর গ্রামে।
মামলার বিবরণ ও পারিবারিক সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারী দুপুরের দিকে তালা উপজেলার
হরিহরনগর গ্রামের মৃত আব্দুল খালেক শেখে’র ছেলে আবুল হোসেন শেখ বাড়িতে ছিলনা।
এসুযোগে তারই বড় ছেলে রুবেল শেখ (২২) ঘরের সোকেচের তালা ভেঙ্গে নগদ সাড়ে ৪ লাখ
টাকা ও স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৩৪ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
ঐ সময় তার ছোট ছেলে রশিদ শেখ (১২) দেখে ফেলে, এরপর আবুল হোসেন বাড়ীতে ফিরলে ছোট
ছেলে রশিদ তাকে বিস্তারিত খুলে বলে। এরপর সে রুবেলকে সম্ভাব্য সকল জায়গায় ব্যাপক
খোঁজাখুজি করেও না পেয়ে বাধ্য হয়ে গত ২৪ ফেব্রুয়ারী তালা থানায় নিজ ছেলে রুবেলের
বিরুদ্ধে একটি এজাহার দিয়েছেন।
আবুল হোসেন জানান,বিষয়টি অবগত হয়ে অজ্ঞাত স্থান থেকে রুবেল ০১৭৮২-১৮৬১৩৪ নং
মোবাইল থেকে জীবননাশের হুমকি দিয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনায় এলাকায়
ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451