রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় সাংবাদিক এর বাড়ি-ঘর দখল করে নিয়েছে প্রভাবশালী মহল!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার জামগড়া বেরুণ এলাকার ইষ্টাণ হাউজিং ও নেক্সট কালেকশন লিঃ এই দুই কোম্পানির জমি দখলকে কেন্দ্র করে এক সাংবাদিকের বাড়ি দখলের অভিযোগ উঠেছে।
ডিজিটাল মিডিয়ার “বাংলার প্রতিদিন” অনলাইন পত্রিকার সাভার প্রতিনিধিঃ সাংবাদিক/ মোস্তফা কামালের বাড়ি, ঘর ও জমি দখল করে নিয়ে সাইনবোড লাগিয়েছে বেলাল হোসেন। এর কারণে ওই সাংবাদিকের পরিবারটি দিশেহারা হয়ে পড়েছেন, শিশু সন্তানসহ পরিবারের লোকজন খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান এলাকাবাসী।

২৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে সরেজমিনে গেলে, স্থানীয়রা বলেন, মোস্তফা কামাল একজন ভালো মানুষ, তিনি সাংবাদিকতা করেন, আমরা জানি না, কিন্তু প্রায় এক যুগ ধরে এই এলাকায় আছেন তিনি, আমরা কখনো দেখিনি যে সে কারো সাথে বিবাদ করছে। উক্ত জমি স্থানীয় রোমান ভুঁইয়া কিনে ছিলেন ইষ্টাণ হাউজিং এর কাছ থেকে, এর পর রোমান ভুঁইয়া আবার বিক্রি করেন মোস্তফা কামালের কাছে। এর অনেকদিন পর কামাল, ওই জমিতে ঘর, বাড়ি করেন, দোকান ভাড়া দেন, এবং নিজেরা সহপরিবারে বসবাস করছিলেন, হঠাৎ একদিন বেলাল হোসেন তার জমির স্থাপনাসহ দখল করে সাইনবোড লাগিয়ে দিয়েছেন।

সুত্রে জানা গেছে, দুই কোম্পানীর এ ব্যাপারে যে কোনো সময় মারামারি ও বড় ধরণের ঝামেলা হতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন। এদিকে কামাল যে জমি ক্রয় করেছেন, তাহার এস এ, খতিয়ান ২৯৮ ও আর এস, খতিয়ান ৪১১। এ বিষয়ে মোস্তফা কামাল বাদী হয়ে আশুলিয়া থানা একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ একাধিকবার তদন্ত করেছেন, এ বিষয়ে নেক্সট কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেনেন সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইষ্টাণ হাউজিং এর সাভারের ম্যানেজার আসাদ উল্লাহ সরকার এ প্রতিনিধিকে জানান, আমরা আইনের পক্ষে আছি। আইনের প্রতি শ্রদ্ধা ও সম্মান আছে বলেই কোনো ঝামেলা করিনি।

এ ব্যাপারে ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ইং আশুলিয়া থানার ওসি তদন্ত আতাউর রহমান উক্ত ঘটনাস্থলে গিয়ে আবার নতুন করে তদন্ত করেছেন। তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451