রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

“শ্রীপুরে এক ইউপি সদস্যের যাবজ্জীবন”দুইমাসেও হয়নি বরখাস্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৮১ বার পড়া হয়েছে

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন
পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য নাসির হোসেন একটি হত্যা
মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন
প্রায় ৫০ দিন ধরে। অথচ এখনও বরখাস্তের আদেশ হয়নি।
যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার
জানিয়েছেন এই ইউপি সদস্যের বরখাস্তের বিষয়টি এখন
পক্রিয়াধীণ রয়েছে।
নাসির হোসের একই ইউনিয়নের তালতলী গ্রামের নুরুল
ইসলামের ছেলে। বিগত ২০১৬ সালের ইউপি নির্বাচনে ৩
নং ওয়ার্ড হতে নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়লাভ করে
দায়িত্ব পালণ করছিলেন।
১৯৯৬ সালে একই গ্রামে সংগঠিত একটি হত্যা
মামলার আসামী ছিলেন তিনি।পরে গত ৮ জানুয়ারী
গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক
মো:ফজলে এলাহী ভূইয়া এই মামলার প্রধান আসামী
ইউপি সদস্য নাসির হোসেনকে দোষী সাব্যস্ত করে
যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা
করেন। এই দিনই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। এর পর
থেকে এই ইউপি সদস্য কারাগারে রয়েছেন।

এ ব্যাপারে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আব্দুল বাতেন সরকার জানান, আদালতের আদেশের কপি
পেতে দেরী হওয়ায় সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে
আমাদের একটু সময় লেগেছে। এই ওয়ার্ডের সাধারণ
লোকজনের একজন জনপ্রতিনিধির অভাবের কষ্ট লাগবে
আমাদের আশা সংশ্লিষ্ট বিভাগ খুব দ্রুত ব্যবস্থা গ্রহন
করবেন।
স্থানীয় সরকার বিধিমালাঅনুযায়ী স্থানীয় সরকারের কোন
জনপ্রতিনিধি আদালত কর্তৃক ফৌজদারী মামলায়
দোষী সাব্যস্ত হলে তাকে বরখাস্ত করবে স্থানীয় সরকার
বিভাগ। অথচ নাসির হোসেনকে কেন বরখাস্ত করা হচ্ছে
না এর জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা
আকতার জানান,এই ইউপি সদস্য আদালত কর্তৃক দোষী
সাব্যস্তের সকল প্রমান সংগ্রহ করে ইতিমধ্যেই উর্দ্ধতন
কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন
কবির জানান,এই ইউপি সদস্যের বরখাস্তের বিষয়টি
প্রক্রিয়াধীন। আশা করা হচ্ছে দু একদিনের মধ্যেই
বরখাস্তের চিঠি ইস্যু করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451