শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালমনিরহাটে শিশুকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২১ বার পড়া হয়েছে
হাতীবান্ধা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষক আটক
হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার সদর উপজেলায় শিশুকে(৮) ধর্ষন চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় জহুরুল ইসলাম(৩২) নামে এক সহযোগিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা চরাঞ্চল হরিণচওড়া বাশদাও গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ওই এলাকায় এ ধর্ষনের ঘটনাটি ঘটে। পরে ওই দিন রাতেই শিশুটির মা বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
গ্রেফতারকৃত জহুরুল ইসলাম উপজেলার ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, শিশুটির প্রতিবেশী আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম(২৮) গত ১৭ ফেব্রুয়ারী দুপুরে তাকে ফুসলিয়ে তামাক ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটির আত্নচিৎকারে তার মা ও প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় রবিউলকে আটক করেন তারা।
এমন খবর পেয়ে রবিউলের লোকজন ছুটে এসে শিশুটির মাকে কিলঘুসি মেরে রবিউলকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ তদন্ত শেষে গত শনিবার(২৪ ফেব্রুয়ারী) রাতে নারী  ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করে। পরে সোমবার বিকেলে এ মামলার এজাহার ভুক্ত আসামী জহুরুলকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ পরিদর্শক(এসআই) সেলিম রেজা জানান, ঘটনার পর থেকেই আত্নগোপনে ছিলো জহুরুল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451