বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার্থীদের পিকনিক বাস খাদে, আহত ৩০

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ- শিক্ষা সফর শেষে ঢাকায় ফেরার পথে কুমিল্লায় ঢাকাস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটি বাস খাদে পড়ে অন্তত ৩০জন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দৌলতপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পিকনিকে অংশ নিতে শনিবার সকালে শিক্ষা সফরে কুমিল্লা আসে।

পিকনিক শেষে ঢাকা ফেরার পথে গাড়ি বহরের নবম  শ্রেণির শিক্ষার্থীদের বহন করা একটি বাস (কিশোরগঞ্জ-ব-১১-০০০৪) দাউদকান্দির দৌলতপুর এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে যায়।

এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে দুই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।এ বিষয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ফয়েজ আহাম্মেদ বলেন, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদেরকে উদ্ধার করেছে।হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারি পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451