রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক পরিচয় পেয়ে আরও পেটালেন এএসআই কুবায়ের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

পেশাগত পরিচয় দেয়ায় ক্ষুব্ধ হয়ে কিরণ শেখ নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে এ ঘটনা ঘটে। নির্যাতিত কিরণ শেখ নিউজ পোর্টাল বাংলাদেশ জার্নাল’র নিজস্ব প্রতিবেদক। আর অভিযুক্ত কুবায়ের পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।

কিরণ শেখ জানান, বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সংবাদ সংগ্রহে সকালে নয়াপল্টনে আসি। কার্যালয়ের সামনে আসামাত্রই দলীয় কর্মী মনে করে কয়েকজন পুলিশ সদস্য আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে, পরিচয় জানতে চান।

তিনি বলেন, ‘আমি পেশাগত পরিচয়পত্র দেখাতেই এএসআই কুবায়ের অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। প্রতিবাদ করলে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে শার্টের কলার ধরে টেনে তুলে আবারও পেটান।’

কিরণ শেখ আরও বলেন, ‘আমার সঙ্গে এমন আচরণ কেন করা হচ্ছে, জানতে চাইলে নির্যাতন আরও বেড়ে যায়। গাল ধরে থাপ্পড় মেরে বলা হয়- একদম চুপ কর, কোনো কথা বলবি তো শেষ করে দেব।’

ঘটনার খবর পেয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে কর্তব্যরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা গেলে কিরণ শেখকে ছেড়ে দেয়া হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দৃষ্টিআকর্ষণ করা হলে তারা দুঃখ প্রকাশ করেন।

অভিযুক্ত এএসআই কুবায়েরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মতিঝিল জোনের এসি আরিফুল ইসলাম বলেন, ‘কোনো কর্মসূচি ঘিরে পুলিশ মুভমেন্টে গেলে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেটাই স্বাভাবিক। তবে আমরা সব সময় এগুলো এড়ানোর চেষ্টা করি। এরপরও হয়তো আজকের অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে গেছে।’

সাংবাদিক পরিচয় দেয়ার পরও নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘পেশাগত পরিচয় দেয়ার পরও যা ঘটেছে, তা অপ্রত্যাশিত। আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের এডিসি স্যারও সরি বলেছেন। এরপর তো আর কিছু বলার থাকে না।’

সুত্র/পরিবর্তন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451