সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অপরাধী, কুচক্রী, খারাপ মানুষের জন্য গণতন্ত্র নয় : তথ্যমন্ত্রী ইনু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো অপরাধী অংশ নিতে পারবেন না। খালেদা জিয়া একজন চিহ্নিত অপরাধী। তাই তার নেতৃত্বে নির্বাচন নয়। তবে বিএনপির জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা।

আজ শনিবার সকালে ভেড়ামারা কলেজ মাঠে অনুষ্ঠিত এক ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, কোনো অপরাধী, কুচক্রী, খারাপ মানুষের জন্য গণতন্ত্র নয়। গনতন্ত্র ভালো মানুষদের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। কোনো অপরাধীর মুক্তির দিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামসুল বারী, ভেড়ামারা উপজেলা জাসদ সভাপতি এমদাদুল ইসলাম আতা প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451