রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ প্রমাণ করেছে দেশে এখন দুঃশাসন চলছে : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে পুলিশ প্রমাণ করেছে দেশে এখন দুঃশাসন চলছে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির এই কর্মকাণ্ডকে তীব্র ঘৃণা করি, ধিক্কার জানাই, নিন্দা জানাই। সরকারের প্রতি দাবি জানাই অবিলম্বে এই নির্যাতন বন্ধ করুন অন্যথায় এই সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।

আজ শনিবার সকালে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ রঙিন পানি ছিটিয়েছে, লাঠিচার্জ করে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করেছে। আমরা আবারো দাবি জানাই আমার চেয়ারপারসন খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিন।

তিনি আরো বলেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিও সহ্য করতে পারছে না। সরকারের ইঙ্গিতে পুলিশ বাহিনী এতে বার বার ন্যক্কারজনক হামলা চালাচ্ছে, আটক করছে, নাজেহাল করছে দলীয় নেতাকর্মীদের।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451