রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির কালো পতাকা কর্মসূচী পণ্ড ,আলালসহ আটক ২৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

বিএনপির আজকের কালো পতাকা কর্মসূচিতে অংশ নিতে এসে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্তত ২৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর পাশাপাশি বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে রয়েছে দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সোয়া ১০টার দিকে প্রায় শতাধিক নেতাকর্মী নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ৩০ মিনিট বিক্ষোভ করার পর হঠাৎ পুলিশ বিক্ষুদ্ধ নেতাকর্মীদের উপর চড়াও হয়। এ সময় হতাহতের ঘটনাও ঘটে। আহত হন বেশ কয়েকজন মহিলা দলের নেত্রী।

বেলা ১১টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে ফের সড়কে এসে কালো পতাকা প্রদর্শন করতে চাইলে পুলিশ আবারো নেতাকর্মীদের উপর চড়াও হয়। এ সময় ৫ জন নেতাকর্মীকে আটক করার অভিযোগ করেছে বিএনপি।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আজ শনিবার কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দিয়েছিল বিএনপি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ কমিশনার এ এস এম শিবলী নোমান সাংবাদিকদের বলেন, সড়ক দখল করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানো হচ্ছিল। এ ধরনের কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি হতে পারে না। তাই পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451