শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তীব্র যানযট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৬৮ বার পড়া হয়েছে
তীব্র যানযট

ফরহাদ মেহেদী ঢাকা ঃ- 

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

হাইওয়ে পুলিশের সালনা ফাঁড়ির উপপরিদর্শক বাহার আলাম জানান, গতকাল গভীর রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহসড়কে দুরপাল্লার বাস ও পণ্য পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মহাসড়কের গোড়াই অংশে বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া মহাসড়কের চতুর্থ লেনের কাজ চলমান থাকা এবং যত্রতত্র গাড়ি পার্কিং ও চালকদের ওভারটেকিং  প্রবণতার  কারণে যানজটের  মাত্রা বেড়ে যাচ্ছে কয়েক গুণ।

ফলে পল্লীবিদ্যুৎ, চন্দ্রা, বাড়ইপাড়া, খাড়াজোড়া, কালিয়াকৈর বাইপাস ও বোর্ডঘর এলাকায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ছাড়া একই মহাসড়কের টাঙ্গাইলের হাঁটুভাঙ্গা, গোড়াই ও মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।  ফলে ১০ মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে এক ঘণ্টারও বেশি সময়।  এতে ভোগান্তিতে পড়েছে কর্মস্থলগামী যাত্রী ও চালকরা।

তবে যানজট নিরসনের জন্য হাইওয়ের পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বলে জানান বাহার আলম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451