বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেনাপোলে ৬ জেলার জমির মানচিত্র ও পর্চা সহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫০ বার পড়া হয়েছে
বেনাপোলে ৬ জেলার জমির মানচিত্র ও পর্চা সহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা

বেনাপোল প্রতিনিধি:-
ভারতে পাচারের সময় বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোস্ট থেকে
বাংলাদেশের ছয় জেলার জমির ২শ’ মানচিত্র ও পর্চা সহ দুই ভারতীয়
নাগরিকে আটক করেছে কাস্টমস কতৃপক্ষ ।
আটক ভারতীয় দুই নাগরিক হলেন- ভারতের উড়িষ্যার ভবেনেশ্বর গাজাপটি
এলকার জয়দেব কুমারের ছেলে বিকাশ কুমার (২৮) ও সুদাম বেহারার ছেলে
প্রহরাত বেহারা (৩০)।
কাস্টমস সূত্রে জানায়, ওই দুই ভারতীয় নাগরিক নিজ দেশে ফেরার সময়
রাত আটটায় বেনাপোল চেকপোস্ট কাস্টমস কর্তৃপক্ষ তাদের ব্যাগ
তল্লাশি চালিয়ে বাংলাদেশের ছয় জেলার জমির মানচিত্র ও পর্চা জব্দ করে।
মানচিত্র ও পর্চাগুলো বাংলাদেশের দিনাজপুর, চট্টগ্রাম, ফেনী,
কুমিল্লা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার।
জানা যায়, ওই দুই ভারতীয় নাগরিক ভারতের ভুবেনেশ্বরের সুরায়রা
অ্যাসোসিয়েশনের কর্মচারী। দুই মাস আগে চট্টগ্রামের পদ্মা ওয়েল
কোম্পানিতে তেল লাইনের প্রজেক্টের কাজে এসেছিলেন তারা।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মারুফুল ইসলাম জানান,
বাংলাদেশের ছয় জেলার ২০০ পিস জমির জরিপ ম্যাপসহ আটক দুই
ভারতীয নাগরিককে তথ্য পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট
থানায সোপর্দ করা হযেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451