শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘গণতান্ত্রিক আন্দোলনে সরকার বাধা দেয় না’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

সরকার কোনো দলেরই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ঐতিহ্য সংগ্রাম ও গৌরবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। আসাদুজ্জামান খান বলেন, বিএনপি গণতান্ত্রিক নিয়মকানুন মেনে জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করলে, সব সহিংতার পথ পরিহার করলে আমাদের কোনো সমস্যা নেই। আর যদি বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ না করে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সরকার কারো গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে প্রবাহিত হচ্ছে তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। বিশ্ব আজ অবাক হয়ে প্রশ্ন করে- কীভাবে বাংলাদেশ এত উন্নয়ন করছে? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি শুধু দেশের ক্ষুধা-দারিদ্র্য বিমোচন করেননি, দুর্নীতিগ্রস্ত দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন; করেছেন দুর্নীতিমুক্ত। মার্চের মধ্যে দেশ এগিয়ে যাওয়ার আরো একটি ঘোষণা দেশবাসী শুনতে পাবে।

তিনি বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস শিশুদের জানতে হবে। কারণ আজকের দিনের শিশুরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই বিকৃত ইতিহাস জানার হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। এই শিশুদের মানসিক বিকাশের জন্য আজ থেকে ৩০ বছর আগে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যাত্রা শুরু হয়েছিল।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহবউদ্দিন শামীম, পরিষদের বাড্ডা থানা উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451