রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না সরকার’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৮৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, আবার নির্বাচনে ডাকতেও চায় না। আদালত কোনো অপরাধীকে সাজা দিলে তিনি নির্বাচনের বাইরে থাকলে সরকার দায়ী নয়।

আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি বিচারপ্রার্থী হয়, তাহলে উচ্চ আদালতে আইনি লড়াইয়ের অধিকার তার আছে। তবে মনে রাখতে হবে অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্য খোলা।

ইনু বলেন, সহায়ক সরকারের প্রস্তাব এবং খালেদা জিয়ার সাজা এ দুই বিষয়কে উছিলা করে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে। দলের নেতাকর্মীর সাজা হলে দলের নিবন্ধন বাতিল হয় না। সুতরাং বিএনপি ভোট করতে পারে।

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক শেখ আহম্মদ আলীসহ জাসদ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451