বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন : নজরুল ইসলাম খান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২২২ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ আন্দোলন খালেদা জিয়ার নির্দেশে : নজরুল

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের সাহস ও সংখ্যা কম নয়। শুধু দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশেই এই শান্তিপূর্ণ আন্দোলন।’ তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুবিচার পাননি। এই সরকারের আমলে কেউ সুবিচার পাবেন কি না, তাও সন্দেহ আছে।’

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে’ প্রতিবাদ সমাবেশে নজরুল ইসলাম এসব কথা বলেন।

বিএনপি নেতা আরো বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়া আদালতে বলেছেন, যারা শেয়ার মার্কেট, ব্যাংক লুট করছে, সুইচ ব্যাংকে টাকা জমিয়েছে—তাদের কোনো বিচার এবং তদন্ত হয় না। আর দোষ করেছি আমি? রায়ের পাতায় প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে গেছে।’

নজরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া কোনো দোষ করেননি। তিনি যা বলেছেন, জনগণের উদ্দেশে বলেছেন। মিথ্যা মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে।’

খালেদা জিয়ার ডিভিশন নিয়ে বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার তিনটি কারণে ডিভিশন পান। কিন্তু তাঁকে শুরুতেই ডিভিশন দেওয়া হয়নি। এর মাধ্যমে তাঁর প্রতি অন্যায় করা হয়েছে। তিন দিন পর তাঁকে ডিভিশন দিয়ে মনোবল ভেঙে দেওয়ার জন্যই এসব ঘটনা ঘটানো হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451