বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৫৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের জয়পুর এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঈশ্বরগঞ্জ কার্যালয়ের কর্মকর্তা বাদল মিয়া।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন- ঈশ্বরগঞ্জে ঘাগড়াপাড়া গ্রামের রতন মিয়া (২৮), নান্দাইল উপজেলার হাবিব মিয়া (৩৫), জামালপুর জেলার হাসিনা খাতুন (৭৫)।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামল ছায়া পরিবহনের যাত্রীবাহী বাসটি ভৈরবের দিকে যাচ্ছিল। পথে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপতালে পাঠায়। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451