শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালমনিরহাটে ফেন্সিডিলসহ ছাত্রলীগ সভাপতি আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪০ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৩ বোতল ফেন্সিডিল ও একটি
মোটর সাইকেলসহ নওশেদ আহমেদ সুজন (২৩)নামে এক নব-নির্বাচিত
কলেজ শাখা ছাত্রলীগ সভাপতিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভাদাই ইউনিয়নের আবুল কাশেম
হিমাগার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুজন মিয়া উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কিসামত
চরিতাবাড়ি এলাকার সুরুজ আলীর ছেলে। এছাড়া সে আদিতমারী
ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায় জানান,
গোপন সংবাদের ভিত্তিতে কিশামত চরিতাবাড়ি আদিতমারী বাইপাস
সড়কের আবুল কাশেম হিমাগার এলাকায় অভিযান চালিয়ে সুজনকে
মোটর সাইকেলসহ আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৩
বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
এছাড়া এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে
থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451