শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এশিয়াডের হকি দলে পরিবর্তন আসছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

এশিয়ান গেমসের বাছাইপর্ব সামনে রেখে আজ ঘোষণা করা হতে পারে বাংলাদেশ হকি দলের ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড। যেখানে থাকবে একাধিক চমক। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের  হেড কোচ মাহবুব হারুন। এদিকে দেশে নয়, বাছাই পর্বের আগে বিদেশেই দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহবুব হারুনের শিষ্যরা।
বিদেশি দল টানতে ব্যর্থ হয়ে জিমি চয়নদের প্রস্তুতির ঘাটতি মেটাতে দেশেই একটি টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিলো ফেডারেশন। কিন্তু দলগুলো প্রস্তুত না থাকায় সেখান থেকে পিছু হটেছে তারা। তাই মাঠের লড়াইয়ে নামার আগে কাজাখিস্তান কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে ফেডারেশন।

এদিকে দলের ফিটনেসে দারুণ খুশি ট্রেইনার। আর খেলোয়াড়’রা টুর্নামেন্টকে নিচ্ছেন মূল আসরের প্রস্তুতি হিসেবে। অনুশীলন ক্যাম্পে গা গরমের প্রস্তুতি প্রায় মাস ছাড়ালো। ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডের সংখ্যাটা এখন ২৮ জনে। আজ ঘোষণা করা হবে মূল দল। তাই অনুশীলনেই নিজেদের প্রমাণে সর্বোচ্চ চেষ্টায় খেলোয়াড়রা। গত বছর ঘরের মাঠে এশিয়া কাপে ষষ্ঠ হওয়ায়, এবার স্বপ্নটা হয়েছে অনেক বড়, সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাস। তাই পেশাদারিত্বকে পাশ কাটিয়ে বাছাই পর্ব ছাপিয়ে মূল পর্বের দলগুলোতেই মনযোগী বাংলাদেশ।
ওমানে এশিয়ান গেমসের বাছাইপর্বে বাংলাদেশ সহজ গ্রুপে পড়েছে। বাংলাদেশের গ্রুপে আছে হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও আফগানিস্তান। তুলনামূলক অনেক সহজ প্রতিপক্ষ তারা। সবারই অবস্থান বাংলাদেশের অনেক পেছনে। আইএইচএফ’র সবশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ৩০ তম অবস্থানে। বাংলাদেশের গ্রুপে থাকা অন্য চার দলের মধ্যে দুই দলের অবস্থান শুধু উল্লেখ আছে। হংকং ৪৫ ও থাইল্যান্ড আছে ৪৭তম অবস্থানে। বাকি দুই দলেরই কোনও অবস্থান নেই র‌্যাঙ্কিংয়ে। ৮-১৭ই মার্চ ওমানে হবে এশিয়ান গেমসের বাছাইপর্ব। বাংলাদেশ ওমান যাবে ৫/৬ই মার্চ। আসর শুরুর আগেই প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।
৮ মার্চ বাছাইপর্ব শুরু হলেও বাংলাদেশ প্রথম মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে পরদিন। আর ১০ই মার্চ প্রতিপক্ষ থাইল্যান্ড, ১২ মার্চ হংকং এবং ১৩ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।
ক্যাম্প শুরুর আগে ফিটনেসকে গুরুত্ব দিয়েই দল গড়তে চেয়েছিলেন কোচ। এজন্য ক্যাম্পে রাখা হয়েছিলো একজন বিশেষজ্ঞ ট্রেইনারও। একমাসে কেমন হলো উন্নতি? ওমানের বৈরী কন্ডিশনেই-বা কেমন করবে দল? ফিটনেস ট্রেইনার আশিকুজ্জামান বলেন, আমাদের এখানে চারটার সময় যে টেম্পারেচার থাকে ওখানেও এ রকমই থাকে। অভিন্ন সুর কোচের কণ্ঠেও। তবে তরুণদের বাজিয়ে দেখতে স্কোয়াডে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তিনি।
কোচ মাহবুব হারুন বলেন, এশিয়ান টিমে আমরা কিছু পরিবর্তন আনতে চাইছি। কিছু তরুণ খেলোয়াড় নিয়ে দল গঠন করবো। আগ থেকেই চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হওয়া দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও চীনের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। এই ৭ দলের সঙ্গে ওমানে বাছাইপর্বের শীর্ষ ৫ দলসহ মোট ১২ দল নিয়ে আগামী ১৮ই আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর, পালেমবাং ও জাকার্তায় অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির মূল পর্ব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451