বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশকে ডিএনএ বিশ্লেষণের প্রযুক্তি দিল যুক্তরাষ্ট্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪০৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআইএ) ডিএনএ বিশ্লেষণের সফটওয়্যার ‘কডিস’ (কম্পাইন্ড ডিএনএ ইনডেস্ক সিস্টেম) বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

আজ বৃহস্পতিবার দুপুরে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে এ সফটওয়্যার হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

অনুষ্ঠানে রাষ্ট্রদুত মার্শা বার্নিকাট বলেন, এই ডিএনএ বিশ্লেষণের সফটওয়্যার বাংলাদেশে বিভিন্ন স্পর্শকাতর মামলার তদন্ত কাজে সহায়তা করবে।

মার্শা বার্নিকাট বলেন, এই প্রযুক্তি শুধু জানা-অজানা নমুনার একটি গ্রহণযোগ্য ফলাফল দিতে সক্ষম। বিশ্বে ৫১তম দেশ হিসেবে এই প্রযুক্তি ব্যবহার করবে বাংলাদেশ। বাংলাদেশ পুলিশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে বিশ্বজুড়ে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি হলো এবং তথ্য আদান-প্রদানে সক্ষম হলো।

জানা যায়, এর আগে সিআইডিতে যে ডিএনএ সফটওয়্যার ব্যবহার হতো সেটাতে ডাটাবেজ সুবিধা ছিল না। তবে আধুনিক এই ডিএনএ বিশ্লেষণকারী সফটওয়্যারে ডাটাবেজ সুবিধা থাকবে, যার মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, এ কডিস সফটওয়্যার সন্ত্রাসবাদ ও খুনের আসামিদের সুচারুরূপে শনাক্ত করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সিআইডির কর্মকর্তাদের এফবিআই ট্রেনিং সনদ তুলে দেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451