সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী শনিবার বিএনপির কালো পতাকা প্রদর্শন, মিছিল নয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৭১ বার পড়া হয়েছে
শনিবার বিএনপির কালো পতাকা প্রদর্শন, মিছিল নয়

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

বিএনপির সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী শনিবার কালো পতাকা মিছিল কর্মসূচির পরিবর্তে কালো পতাকা প্রদর্শন করবেন নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি।

বিএনপি নেতা আরো বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার যত অপকৌশলই করুক না কেন তাঁকে ছাড়া আগামী নির্বাচন হবে না।

রিজভী বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন তথা জাতীয়তাবাদী শক্তিকে রুদ্ধ করা যাবে না। এরই মধ্যে খালেদা জিয়াকে বন্দি করার পর দেশবাসী যেভাবে জেগে উঠেছে তাতে সব বাধা-বিপত্তি উপেক্ষা করে অসংখ্য মানুষ রাজপথে নেমে গেছে। দেশব্যাপী নিন্দার ঝড় বইছে। এতেই সরকারের ভীত নড়বড়ে হয়ে উঠেছে।

বিএনপির এ নেতা বলেন, যারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে জোর করে ক্ষমতায় থাকতে চায় তাদের অবলম্বন নির্যাতন ও অনাচার। আর সেই জন্য ক্ষমতাসীনদের জবরদখল, খুনের ভয়, রক্তপাত, চাঁদা আদায়ের দাপটে প্রাণ ওষ্ঠাগত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু ও বেলাল হোসেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451