বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

তালায় ধানদিয়া কৃষ্ণনগর প্রাথমিক স্কুল ভবন কাম সাইক্লোন সেন্টার ও পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাচীর ও প্রধান ফটকের উদ্ধোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩০৩ বার পড়া হয়েছে

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় ধানদিয়া কৃষ্ণনগর প্রাথমিক স্কুল ভবন কাম সাইক্লোন সেন্টার ও
পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাচীর ও প্রধান ফটকের উদ্ধোধন করা হয়েছে। গতকাল
বৃহস্পতিবার সকালে ধানদিয়া কৃষ্ণনগর প্রাথমিক স্কুল’র নতুন ভবন উদ্ধোধন করেন সাতক্ষীরা -১
(তালাÑকলরোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা
পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেসক্লাবের
সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম, ইউপি
চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,এম কামরুজ্জামান লিপু,আওয়ামীলীগের নেতা ডা. শহিদুল ইসলাম ও মাষ্টার
শহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য ভবনটি দু’কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হয়।
এর পর বেলা ১২টার সময় পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাচীর ও প্রধান ফটকের উদ্ধোধন করা
হয়েছে। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইখতিয়ার
হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য
এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ
কুমার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু
সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান,সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান,প্রধান শিক্ষক
চন্দনা চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি অত্র স্কুলের নতুন ভবনের নির্মানে ও মাঠ ভরাটে
পতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451