সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মাশরাফি-সাকিবদের পরবর্তী কোচ কে ?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ- 

গত বছর নভেম্বরে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। সেই তিনিই শ্রীলঙ্কা দলের কোচ হয়ে ঘুরে গিয়েছেন বাংলাদেশ। অথচ বাংলাদেশ দলের প্রধান কোচের জায়গাটা কি না এখনো ফাঁকা। ‘গুরু’ ছাড়া ঠিকঠাক ‘সাধন’ হবে না, তার প্রমাণ শ্রীলঙ্কা সফরেই বোঝা গেছে প্রবলভাবে। বাংলাদেশের ক্রিকেটে এখন তাই সবচেয়ে বড় প্রশ্ন, মাশরাফি-সাকিবদের পরবর্তী কোচ কে হচ্ছেন।

টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের কোচের দায়িত্বটা সামলেছেন। কিন্তু সাফল্য এনে দিতে পারেননি তিনি। ত্রিদেশীয় সিরিজ, টেস্ট এবং টি-টোয়েন্টি সব ক্ষেত্রেই হতাশ করেছে লাল-সবুজের দল। বাংলাদেশকে খোয়াতে হয়েছে তিন সিরিজের তিনটিই।

সদ্য সমাপ্ত এই সিরিজের ব্যর্থতায় একজন পেশাদার কোচের অভাব ভালোভাবেই অনুধাবন করেছে বাংলাদেশ। অবশ্য কোচ বাছাই করার প্রক্রিয়ায় বাংলাদেশ আবেদনপত্রে পেয়েছিল বড়সড় বেশ কিছু নাম। ফিল সিমন্স, রিচার্ড পাইবাসরা ইন্টারভিউ দিয়ে গেলেও বিসিবি আগ্রহ দেখায়নি তাঁদের প্রতি। এরই মধ্যে অন্য জায়গায় দায়িত্ব নিয়ে ফেলেছেন তাঁরা। এখন শোনা যাচ্ছে, সাবেক ভারতীয় কোচ গ্যারি কারস্টেনের প্রতি আগ্রহ দেখাচ্ছে বিসিবি। তালিকায় আছে আরো কিছু নাম। এর আগে অ্যান্ডি ফ্লাওয়ারও নাকি ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের দেওয়া প্রস্তাব।

দলের এ অবস্থায় বিসিবি সভাপতি নাজমুল হাসান চাইছেন, শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের আগেই নতুন কোচের হাতে দায়িত্ব দিতে, ‘দ্রুতই একজন কোচ আনতে হবে আমাদের। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের আগেই কাউকে নিয়োগ দিতে হবে। হাতে আছে সাত-আট দিন বাকি। এ কারণেই কাজটা কঠিন। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

আসছে মার্চে শ্রীলঙ্কার মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামবে বাংলাদেশ। নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারতকেও। মাত্রই হাথুরুসিংহের দল একদম নাকানি-চুবানি খাইয়ে নিজের দেশে ফিরে গেছে। সঙ্গে আছে ‘অজেয়’ ভারত। তাই এই সিরিজের আগেই কোচটা ভীষণ প্রয়োজন সাকিবদের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451