শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টানা তৃতীয় জয় রিয়ালের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯১ বার পড়া হয়েছে
রিয়ালের

স্পোর্টস ডেস্কঃ- 

এবারের লা লিগায় রিয়াল মাদ্রিদের অবস্থান খুব একটা ভালো নয়। পয়েন্ট তালিকায় তারা আছে তৃতীয় স্থানে। আর শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৪। স্প্যানিশ লিগে অনেকটাই বিবর্ণ দলটি এবার টানা তৃতীয় জয় তুলে নিয়েছে। তারা ৩-১ গোলে হারিয়েছে লেগানেসকে।

অথচ এই লেগানেসের কাছে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে হেরেছিল রিয়াল। লা লিগার ম্যাচে সে দলটিকে হারাতে মোটেও বেগ পেতে হয়নি তাদের।

অবশ্য ম্যাচে ষষ্ঠ মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। ডিফেন্ডার রাফায়েল ভারানের দুর্বল একটি শট বুসতিনসার গায়ে লেগে বল জালে জড়ায়।

তবে ম্যাচের সমতায় ফিরতে খুব একটা দেরি হয়নি। ১১ মিনিটে মিডফিল্ডার মাতেও কোভাসিচের পাসে বল পেয়ে কোনাকুনি শটে জালে জড়ান বল।

প্রথমার্ধে এগিয়েও যায় রিয়াল। ২৯ মিনিটে করিম বেনজেমা ও কাসেমিরো বল দেওয়া নেওয়া করে এগিয়ে যান,  ডি-বক্সে ঢুকেই কাসেমিরো লক্ষ্যভেদ করেন।

শেষ বাঁশি বাজার এক মিনিট আগে সার্জিও রামোস আরো একটি গোল করে দলের জয়ের ব্যবধান বড় করেন। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।

এই জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। তারা ১৪ ম্যাচে জিতেছে ও ছয় ম্যাচে ড্র করেছে। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬২ পয়েন্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451