শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

আইসিটি নিয়ে কাজ করার শহর তৈরি করা উচিত : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৯৬ বার পড়া হয়েছে
আইসিটি

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

বিশ্বের উন্নত দেশের মতো আমাদের দেশে আইসিটি নিয়ে কাজ করার বিশেষ কোনো শহর নেই। যেখানে বসে যুবকরা বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করবে। এ ধরনের একটি শহর তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চার দিনব্যাপী বেসিস সফট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহিত। অর্থমন্ত্রী বলেন, বাজেটের আকার বড় হলে সরকারি সেবা বৃদ্ধি পায়, মানব সম্পদের উন্নতি হয় ও ব্যক্তিগত সামর্থ্য বাড়ে। চলতি মাস থেকেই আগামী বাজেটের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আগামী বাজেটে দেশে উৎপাদিত পণ্য থেকে ২০ শতাংশ রাজস্ব আদায় করা জরুরি হয়ে পড়েছে। এজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ রাজস্ব দেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত কয়েক বছরের বাজেটে আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পেরেছেন। এছাড়া আগামী অর্থবছরের বাজেটে ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট কমানোর আশ্বাসও দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বেসিস সফট এক্সপো-২০১৮ চলবে রোববার পর্যন্ত। ‘ডিজাইনিং দ্য ফিউচার’- এ স্লোগান নিয়ে শুরু হওয়া তথ্যপ্রযুক্তির বৃহত্তম প্রদর্শনী সফট এক্সপোতে এবার প্রায় ২০০ দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য এবং সেবা প্রদর্শন করছে।

প্রদর্শনীতে এলাকাকে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোনে ভাগ করা হয়েছে। এ ছাড়া থাকছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক সেমিনার, আইটি জব ফেয়ার, ইনোভেশন জোন। এ সময় আরও বক্তব্য দেন ডাক, টেলি যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, এক্সপোর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। সমাপনী বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451