হেলাল শেখঃ
ঢাকার আশুলিয়ার গাজীরচট মাটির মসজিদ এলাকায় একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
গত বুধবার দিবাগত রাত দেড় টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকার ল্যাগেটি নামের ফার্নিচার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দমকল ববাহিনীর সদস্যরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
টিনশেড কারখানাটির মালিক আমির হোসেন নামের এক ব্যক্তির বলেন, কত টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সোয়া একটার দিকে কারখানায় প্রচণ্ড ধোঁয়া দেখতে পান। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক হতে পারে বলে অনেকেই জানান। এসময় একতলা টিনশেডসহ ভবনের পুরোটায় আগুন ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ওই আগুনে কারখানার ভেতরে সবকিছু পুড়ে গেছে বলে তারা জানান। এছাড়া কারখানার টিনশেড ছাদ ধসে পড়েছে।
জানা গেছে, উক্ত কারখানাটিতে বিভিন্ন ধরনের ফার্নিচার ও আসবাবপত্র তৈরি হতো। যা বিদেশে রপ্তানি করা হতো। ওই কারখানায় দেশি-বিদেশি প্রায় ৫০০ শ্রমিক কাজ করতেন।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে আরও একটি ইউনিট যোগ দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাভার, ধামরাই ও উত্তরা থেকে দু’টি করে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি আরও জানান, ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না।