মিরপুর গার্লস আইডিয়াল স্কুল এন্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
বাংলার প্রতিদিন ডেস্ক ::
আপডেট সময়
বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
১৮৮
বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ-যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন করা হয়। এ উপলক্ষে আজ বুধবার সকালে শোভাযাত্রা ও মিরপুর গার্লস আইডিয়াল স্কুল এন্ড কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে বিদ্যালয় প্রধান শিক্ষক এবং নানা সংগঠন ও পরিষদের পক্ষ থেকে শহীদ মিনারে ঢাকা ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
এ সময় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হালিম মোল্লাহ্’র সাথে সকল নেতাকর্মীগন পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন ।