সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রথম প্রহরেই মানুষের ঢল শহিদ মিনারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৫৪ বার পড়া হয়েছে
ভাষা, শহিদ মিনার, একুশে, ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,বাংলার প্রতিদিন

অনলাইন ডেস্কঃ- মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে সবস্তরের মানুষের ঢল নেমেছে।বুধবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পরই শহিদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

আগে থেকেই নীলক্ষেত, আজিমপুর ও পলাশী মোড় হয়ে শহিদ মিনারের দিকে মানুষের ঢল নামে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ছাড়াও নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরাও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।এর আগে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ, সংসদের বিরোধীদল এবং বিভিন্ন দেশের কূটনীতিক শ্রদ্ধা নিবেদন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451