রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার- একটি ট্রাক উদ্ধার!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

 ফরহাদ হোসেন ঃ-
ঢাকার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ভোর রাতে ডাকাতির প্রস্তুতির সময় তিন
জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে
দেশীয় অস্ত্র উদ্ধার ও ডাকাতি কাজে ব্যবহারকৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত ভোর রাত ৫ টার দিকে ঢাকার আশুলিয়া থানার বাইপাইল-
আব্দুল্লাহপুর মহাসড়কের টঙ্গাবাড়ি এলাকা থেকে এই ডাকাত দলের সদস্যদের
গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সাংবাদিকদেরকে জানান। গ্রেফতারকৃতরা
হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার জয়রামপুর গ্রামের আকবর আলীর ছেলে সাইদুর
রহমান (২৫), রংপুরের বদরগঞ্জ থানার হাতিয়া এলাকার নায়েব আলী (৬০) ও গাইবান্ধা
জেলার পলাশবাড়ী থানার কেউয়া বাড়ি এলাকার কাওসার হোসেনের ছেলে মাহাবুব
(২৬)।
মঙ্গলবার সকালে উক্ত ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান
সাংবাদিকদের জানান, একটি ট্রাক দিয়ে রাস্তায় ডাকাতির প্রস্তুতি চলছে
এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহারকৃত একটি ট্রাক
উদ্ধার করা হয়। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে আটককৃতরা মহাসড়কে মালবাহী ট্রাক
ও বিভিন্ন দোকানপাটে ডাকাতি করে আসছিলো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451