রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে ফুলকুঁড়ি বিদ্যানিকেতন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৬০ বার পড়া হয়েছে

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:-
দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী ফুলকুঁড়ি বিদ্যানিকেতন কিন্ডার
গার্টেন স্কুলের দু’দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের শেষদিন গতকাল সোমবার বিদ্যালয়
চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়ানুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়
পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস
সালাম চৌধুরী।
ক্রীড়ানুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পৃথক প্লে থেকে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের
৩২টি, প্রাক্তন ছাত্র-ছাত্রীর ২টি ইভেন্টে, অতিথিদের ২টি এবং বিদ্যালয়ের তৃতীয়
ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের ১টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়
পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আব্দুস
সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা
কমিটির সদস্য রাজেন্দ্র প্রসাদ গুপ্ত, মোরশেদুল ইসলাম, নূর আলম, সদস্যা
সোবানা ইয়াসমিন, অভিভাবক রাশেদুল ইসলাম প্রমূখ।
শেষে ক্রীড়াপ্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অতিথি
এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা
নির্বার্হী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451