শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুতে শোক র‌্যালী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৭২ বার পড়া হয়েছে
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যুতে শোক র‌্যালী

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় নিহত এসএসসি পরীক্ষার্থী বৈশাখী
আক্তার মায়ার অকাল মৃত্যুতে শোক র‌্যালী করেছে বিদ্যালয়ের
শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার
কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে
র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে।
বৈশাখী জেলার আদিতমারী উপজেলার তালুক পলাশী
গ্রামের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের
মেয়ে।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির
সভাপতি তাহির তাহু, সদস্য ফারুক হোসেন, প্রধান
শিক্ষক আসাদুজ্জামান আশাসহ সকল শিক্ষক বৃন্দ,
কর্মচারী বৃন্দ ও শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত রবিবার ১৮ ফেব্রæয়ারি সকালে
বৈশাখী তার মামার সাথে মোটরসাইকেল পরীক্ষা কেন্দ্রে
যাচ্ছিল। পথিমধ্যে কাকিনা রেল ক্রসিং এলাকায় একটি
ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে বৈশাখী ছিঁটকে পড়ে
গিয়ে গুরত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার

চিকিৎসারা তাকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন।
আর সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451