বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায়  জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 

কামরুজ্জামান শাহীন,ভোলা:-

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি
চেয়ারর্পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয়
কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
প্রদান করেছে দলটির নেতাকর্মীরা।
রবিবার বেলা ১১টার দিকে পুরান ভোলা নতুন বাজারস্থ জেলা প্রশাসকের
কার্যালয়ে ভোলা জেলা বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব গোলাম-নবী
আলমগীর এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করেন জেলা বিএনপির
নেতাকর্মীরা। এ সময় ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন
স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সাবেক সভাপতি
জনাব এডঃ মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি জনাব আমিনুল
ইসলাম খান,যুগ্ম সাধারন সম্পাদক জনাব হুমায়ুন কবির
সোপান,যুগ্ম সম্পাদক হাসান তৌফিক রিহিন,সাংগঠনিক
সম্পাদক জনাব এনামুল হক,সদর থানা বিএনপির সাধারন সম্পাদক জনাব
মফিজুল ইসলাম মিলন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম-আহŸায়ক
জনাব মোঃ হেলাল উদ্দিন,জেলা জাতীয়তিবাদী আইনজীবি ফোরামের
সাধারন সম্পাদক এডঃ আলহাজ্ব সালাহউদ্দিন হাওলাদার,জাতীয়তাবাদী
আইনজীবি ফোরামের নেতা এডঃ আমিরুল ইসলাম বাসেত,পৌর
বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন,সদর থানা যুবদলের যুগ্ম-
আহŸায়ক নাজিম উদ্দিন নিক্সন প্রমূখ।
এদিকে বিএনপি নেতারা জানান, সকাল সাড়ে ১০ টা দিকে জেলা
প্রশাসকের কার্যালয়ে ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা আলহাজ্ব
গোলাম নবী আলমগীরের নেতৃত্বে প্রবেশ করতে গেলে পুলিশ বাঁধা
প্রদান করে,পরে জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর

এর অনুরোধে পুলিশ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের অনুমতি
দেন।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রæয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারর্পারসন
দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন ঢাকার
বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451