বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে মিথ্যাচারে তালা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৪ বার পড়া হয়েছে
তালা

সেলিম হায়দার,তালা:-  তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু
ও সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান এক বিবৃতিতে জানান, প্রেস
ক্লাবের অর্থ আতœস্বাৎকারী, একাধিক মামলার আসামী ভূমিদস্যূ
এসএম নজরুল ইসলাম কে ইতিমধ্যে প্রেসক্লাব হতে বহিস্কার করা
হয়েছে। তিনি তালা প্রেসক্লাবের কোন কমিটিতে নেই। সভাপতি ও
সম্পাদক তাদের লিখিত বিবৃতিতে বলেন, গত ১৯ আগষ্ট-২০১৭ তারিখে
নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি গঠিত হয়
এবং প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ করে। এরপর হতে প্রেসক্লাব তালার
উন্নয়নে মতবিনিময় সভা, নারী নির্যাতন প্রতিরোধে খুলনা
বিভাগী অতিরিক্ত কমিশনার, সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা পুলিশ
সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা থানা অফিসার ইনচার্জ
এর উপস্থিতিতে তালা শিল্পকলা একাডেমিতে সেমিনার, শিক্ষার
মানোন্নয়নে গোলটেবিল বৈঠক, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে
মানববন্ধন, সাংবাদিকদের স্বার্থরক্ষায় মানববন্ধন ও সমাবেশ, সকল জাতীয়
দিবস সহ বিভিন্ন কর্মসূচী পালন করছে। বর্তমান কমিটি তালা
প্রেসক্লাবের আসবাবপত্র ক্রয় ও ভবন সংস্কার সমাপ্ত করেছে এবং ক্লাবের
দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু করছে। তালা প্রেসক্লাবের বর্তমান
কমিটির কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে এসএম নজরুল ইসলাম তার হীন
স্বার্থে তালা প্রেসক্লাবের সভাপতি পরিচয় প্রদান করছে। আগামী ৩
দিনের মধ্যে ভুয়া সভাপতি পরিচয় দানকারী এস এম নজরুল ইসলাম
প্রেসক্লাবের নেতৃবৃন্দের নিকট দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা না
করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এক
প্রেস বিজ্ঞপ্তিতে জানান তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ
শফিকুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451