বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুর ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত জেলা সমাজসেবা কার্যালয়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮৫ বার পড়া হয়েছে
চাঁদপুর ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ স্টল নির্বাচিত জেলা সমাজসেবা কার্যালয়
মাসুদ হোসেন,চাঁদপুর :-  প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) এর নির্দেশনা মোতাবেক প্রতি বছরের ন্যায় বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চাঁদপুরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ শুরু হয়ে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সমাপনি দিনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ই-সেবা প্রদানকারী স্টল হিসেবে শেষ্ঠ হয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর (সমাজসেবা অধিদপ্তর, চাঁদপুর)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ স্টল হিসেবে জেলা সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকারের হাতে সনদ ও পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর মন্ডল পিএএ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শওকত ওসমান ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ২০১৮ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এটুআই) প্রোগ্রামের পরিচালক (ইনোভেশন) ও যুগ্ম-সচিব মো.মোস্তাফিজুর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451