সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করব : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৪৬ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করব মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডটকম ঃ- 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নানা উস্কানি দিবে যাতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, তারা রাজনৈতিক সুবিধা নিতে পারে। আমরা তাদের সেই সুযোগ নিতে দেব না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আমরা আদায় করব।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ধৈর্য ধরে সতর্ক অবস্থায় সবকিছু মোকাবিলা করতে হবে। কখনও ধৈর্যহারা হবেন না, বিশৃঙ্খল হবেন না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছি, তা যেন কোনভাবে ব্যাঘাতপ্রাপ্ত না হয়।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সঙ্কটময় মুহূর্ত আমরা অতিবাহিত করছি। দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, গণতন্ত্র ও নিজস্বতা টিকে থাকবে কি না প্রশ্ন দেখা দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছি। সেই আন্দোলন আজ চূড়ান্ত পর্যায়ে। তার অংশ হিসেবে আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি, এ কর্মসূচি চলতে থাকবে।

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী, ইশতিয়াক আজীজ উলফাত, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, বেবী নাজনীন হেলেন জেরিন খান, শাম্মী আক্তার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451