সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘নৈরাজ্য সৃষ্টি হবে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭০ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকমঃ-

আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে বলে আশঙ্কা করেছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ওই সময় করে দেশে লাখ লাখ নিম্ন আয়ের মানুষ মারা যাবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কারাগারের রোজনামচা আন্দোলন সংগ্রামে ভূমিহীন বাস্তুহারা সাধারণ মানুষের ভাগ্যে উন্নয়নে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী বাস্তুহারা লীগ।

বিএনপি বাংলাদেশকে ইন্দোনেশিয়ার মতো বানাতে চায় দাবি করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বস্তি ও বাস্তহারাবাসীদের পুনর্বাসন করা হবে। বিএনপি-জমায়াত ক্ষমতায় এলে, দেশে সংঘাত সৃষ্টি হবে। লাখ লাখ মানুষ মারা যাবে। নির্বাচনে জয়ী হয়ে কানাডা, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চলে যাবে। আর মারা যাবে বস্তি ও নিম্নআয়ের সাধারণ মানুষ। তাই নিজেদের স্বার্থে বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপিও আসবে। তাই বিভ্রান্ত না হয়ে ১৪ দলীয় জোটকে সর্তক হতে হবে। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার কাছে কারাগারে রোজনামচা বইটি পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন ওয়াকার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, বইটি পড়লে খালেদা জিয়া জানতে পারবেন বঙ্গবন্ধুসহ জাতীয় নেতারা কত কষ্ট করেছেন কারাগারে। তাই সবার আগে খালেদা জিয়ার কাছে কারাগারে রোজনামচা বই পাঠাতে হবে। রাশেদ খান মেনন বলেন, খালেদা জিয়াকে সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তিনি এসি রুমে আছেন, চিকিৎসক দেওয়া হয়েছে। আবার আদালত তাকে ব্যক্তিগত পরিচারিকা রাখারও অনুমতি দিয়েছেন। আদালত কীভাবে কারাগারে ব্যক্তি পরিচারিকার রাখার অনুমতি দিলেন প্রশ্ন রাখেন সমাজ কল্যাণমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451