মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

কলাপাড়ায় শেখ কামাল সেতুর নীচে ৩০টি দোকান পুড়ে ছাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৬৯ বার পড়া হয়েছে
কলাপাড়ায় শেখ কামাল সেতুর নীচে ৩০টি দোকান পুড়ে ছাই

পারভেজ,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি ঃ- পটুয়াখালী কলাপাড়া পৌরশহরের হাসপাতালের সামনে সড়ক ও জনপথ দখল করে শেখ কামাল সেতুর নিচে তোলা অন্তত ৩০টিদোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গলে গেছে সেতুর দুই পাশ দিয়ে টানা ইন্টারনেট ঢাকা-কুয়াকাটা ব্যাকহোল কেবল লাইন। ১৬/০২/২০১৮ শুক্রবার আনুমানিক বেলা দেড়টার দিকে আগুন লাগে। প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে কলাপাড়া ও আমতলী ফায়ার সার্ভিস দল ও স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রনে আনলেও ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া অধিকাংশ ফার্মেসী ও চায়ের দোকান। পুড়েযাওয়া দোকানসহ সেতুর নিচে সড়কের ওপরে অন্তত এক শ’ স্থাপনা সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদে কয়েক দফা নোটিশ দিলেও অজ্ঞাত কারনে উচ্ছেদ করা হয়নি। কুয়াকাটা থেকে কলাপাড়া পর্যন্ত মহাসড়কের দুই পাশের স্থাপনা উচ্ছেদ করলেও সেতুর নিচে মূল সড়ক দখল করে তোলা এসব স্থাপনা অপসারন করা হয়নি। একদিকে এসব দোকানিরা নিঃস্বহয়ে গেল। অপরদিকে জাতীয় স্থাপনা শেখ কামাল সেতুর ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়রা। সেই সঙ্গে সাবমেরিন কেবল ব্যাকহোল ঢাকা-কুয়াকাটা লাইনের ক্ষতিহলো। তবে এজন্য ইন্টারনেটে কোন প্রভাবপড়বেনা বলে নিশ্চিত হওয়া গেছে। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন জানান, আগুনের কারণে সেতুর কোন ক্ষতি হবে কী না তা সরেজমিন পরিদর্শনে একটি টিম পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ জামাল মাতুব্বর জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এইমুহুর্তে বলা যাচ্ছে না। তবে নির্ধারণচলছে। তবে স্থানীয়দের ধারনা প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451