বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড় সংগ্রহের রান করেও হারল বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৪৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ-

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয়েছে ১৯৩ রান। তবে বড় এই সংগ্রহের পরও জয়ের দেখা মিলল না বাংলাদেশের। মাত্র চার উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ছয় উইকেটের সহজ জয় দিয়ে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন লঙ্কানরা।

জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৩ রান জমা করেছিলেন দুই লঙ্কান ওপেনার ধানুস্কা গুনাথিলাকা ও কুশল মেন্ডিস। পঞ্চম ওভারে ৩০ রান করা গুনাথিলাকাকে ফেরালেও স্বস্তি ফেরেনি বাংলাদেশ শিবিরে। অষ্টম ওভারে ৫৩ রান করা মেন্ডিসকে আউট করেছেন আফিফ হোসেন। পরের ওভারে উপুল থারাঙ্গার উইকেটও তুলে নিয়েছেন নাজমুল ইসলাম। ১১ রান করে নিরোশান ডিকওয়েলাও ধরেছিলেন সাজঘরের পথ। তবে এরপর বাংলাদেশের বোলারদের আর কোনো সুযোগ দেননি দাশুন শানাকা ও থিসারা পেরেরা। পঞ্চম উইকেটে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই দুই লঙ্কান ব্যাটসম্যান। ২০ বল হাতে রেখেই পৌঁছে গেছেন জয়ের বন্দরে। ৪২ রান করে অপরাজিত ছিলেন শানাকা। পেরেরার ব্যাট থেকে এসেছে ৩৯ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মুশফিকের ৬৬, সৌম্যর ৫১ ও মাহমুদউল্লাহর ৪৩ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৯৩ রান জমা করেছিল বাংলাদেশ।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে চার তরুণ ক্রিকেটারের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ভালো নৈপুণ্য দেখিয়ে দলে ডাক পেয়েছেন আফিফ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হোসেন ও আরিফুল হক।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৯৩/৫ (জাকির ১০, সৌম্য ৫১, মুশফিক ৬৬*, মাহমুদউল্লাহ ৪৩, সাব্বির ১। গুনাথিলাকা ১৬১/১, উদানা ৪৫/১, থিসারা ৩৬/১, জিবন ২/২১)।

শ্রীলঙ্কা: ১৬.৪ ওভারে ১৯৪/৬ ( মেন্ডিস ৫৩, গুনাথিলাকা ৩০,  শানাকা ৪২*। নাজমুল ২৫/২, রুবেল ৫২/১, আফিফ ২৬/১)

ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: কুশল মেন্ডিস


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451