শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এফডিসি ঝাড়ু দিলেন তারকারা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৩৩ বার পড়া হয়েছে
এফডিসি ঝাড়ু দিলেন তারকারা

অনলাইন ডেস্কঃ- 

ভালোবাসা দিবসে প্রেম বা ভালোবাসার সংলাপ অথবা শুটিং নয়, চলচ্চিত্রের তারকারা ব্যস্ত ছিলেন একটু ভিন্ন কাজ নিয়ে। আজ বুধবার দুপুরে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে ঝাড়ু দিয়েছেন এফডিসির বিভিন্ন জায়গা। ‘সবাই নিজের ঘর পরিষ্কার রাখলে সারা দেশ পরিষ্কার থাকবে’, এমনি এক স্লোগানকে সামনে রেখে তারা এই কাজটি করেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে ভালোবাসে নিজের পরিবেশটা পরিষ্কার রাখলেই সারাদেশ পরিষ্কার হয়ে যাবে। তাই এই ভালোবাসা দিবসে চাওয়া— আগে নিজেকে ভালোবাসুন।’

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘আমরা যারা ঢাকায় থাকি তারা এমনিতেই একটু বদ্ধ পরিবেশে থাকি, যে কারণে খুব বেশি হাঁটাচলা করা হয়না। তাই আমি বলবো নিজের ঘরটা নিজের হাতে পরিষ্কা করলে শরীরটাও ভালো থাকে।’

নায়িকা পপি বলেন, ‘এই এফডিসিই সারাদেশের মানুষের কাছে আমাদের জন্য বাড়তি ভালোবাসার সুযোগ করে দিয়েছে। তাই নিজের ভালোবাসার জায়গা আজ ঝাড়ু দিলাম।অনেক ভালো লাগছে।’

নায়ক রিয়াজ বলেন, ‘আজ আমরা যেটি করেছি সেটি প্রতীকি। যদি আমাকের দেখে একটি মানুষও নিজের পরিবেশটা পরিষ্কার রাখেন সেটাই আমাদের বড় পাওয়া। শুধু পরিষ্কার করলেই হবে না। তার আগে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমি চেষ্টা করছি শিল্পী সমিতিকে সুন্দর করে সাজাতে। আমি এই সমিতিকে ভালোবাসি বলেই এটা করার চেষ্টা করছি। আমি মনে করি সারা দেশে যে যেখানে কাজ করেন নিজের চারপাশ সুন্দর রাখাটা কাজের প্রতি ভালোবাসার চিহ্ন, আসুন নিজের কাজটি ভালোবাসি, তাকে সম্মান দিই।’

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতীকি পরিচ্ছনতা অভিযানের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। এতে তারকা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

 

সুত্র/ ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451