বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজার মহেশখালীতে আদিনাথ মেলায় সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের মহেশখালী আদিনাথ মেলায় সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্কঃ-

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরের মেলায় বেলুন ফোলানোর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দম্পতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে দুপরে জানিয়েছেন মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি আরো জানান, আহতদের মধ্যে আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা না গেলেও তাঁরা স্বামী-স্ত্রী ছিলেন বলে আশপাশের দোকানদাররা জানিয়েছেন। তাঁদের বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। প্রতিবছরই তাঁরা আদিনাথ মেলায় আসতেন এবং বেলুন বিক্রি করতেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজও আদিনাথ মেলায় বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন স্বামী-স্ত্রী। এ সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বেলুনসহ স্বামী-স্ত্রী ওপরে উড়ে যান। শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁরা।

এ ঘটনায় আহতদের স্থানীয় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451