সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

বেগম খালেদা জিয়াকে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১৪ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়াকে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ-

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে অন্যত্র স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে কোস্টগার্ডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিএনপি’র অভিযোগ, কারাগারে অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে খালেদা জিয়াকে। সাংবাদিকরা এ অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিএনপি চেয়ারপরসনকে স্থানান্তরে সরকারের কোনো চিন্তাভাবনা আছে কিনা জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ কারাগারের পরিবেশ মোটেও অস্বাস্থ্যকর নয়। যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে, সেটা বাচ্চাদের ডে-কেয়ার সেন্টার ছিল। বিধি অনুযায়ী, তাকে যতো সুযোগ-সুবিধা দেওয়া দরকার সবই দেওয়া হচ্ছে। তাই এখান থেকে তাকে স্থানান্তরের চিন্তা নেই সরকারের।

এ সময় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার চেষ্টা করছি, শিক্ষা মন্ত্রণালয়কেও সহায়তা করছি। আশা করছি মূল হোতারা অচিরেই ধরা পড়বে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের ইস্যুতে কথা বলতে আমি মিয়ানমারে গিয়েছিলাম। সেখানে চুক্তি ছাড়াও ১০টি পয়েন্টের ওপর কথা হয়েছিল। সে আলোচনা এখনও চলছে।

এর আগে শেরেবাংলা নগরে কোস্টগার্ড সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায়  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ড মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় পৌঁছেছে। নদী ও সমুদ্রপথে তাদের নজরদারি অনেক বেড়েছে। এক সময় চট্টগ্রাম বন্দরকে ঝুঁকিপূর্ণ বন্দর বলা হতো। কোস্টগার্ডের কারণে এখন আর সে অবস্থা নেই। পানিপথে মাদকসহ বিভিন্ন চোরাচালান শূন্যের কোঠায় নেমে এসেছে কোস্টগার্ডের কারণেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451