শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে সাফল্যে প্রত্যাশি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৬ বার পড়া হয়েছে
মাহমুদউল্লাহ টি-টোয়েন্টিতে সাফল্যে প্রত্যাশি

স্পোর্টস ডেস্কঃ-

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে এবার টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামবে লাল-সবুজের দল। আগামীকাল বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে স্বাগতিকরা।  শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে সাফল্যে খুবই আশাবাদী বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামতে পারছেন না। দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কিনা সেটাও নিশ্চিত নয়। তাই টেস্টের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশ দলেকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।

প্রথম টেস্ট অধিনায়কত্বে বাংলাদেশকে খুব একটা সাফল্য এনে দিতে না পারলেও টি-টোয়েন্টিতে দলের সাফল্যে দৃঢ় আশাবাদী মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। আমরা শেষ কয়েকটা সিরিজে ভালো খেলতে পারিনি। তাই এই সিরিজ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই সিরিজ দিয়েই বার্তা দিতে চাই যে, ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই সিরিজ জিততে চাই।’

এই সিরিজের বাংলাদেশ দলে ছয়জন নতুন মুখ জায়গা পেয়েছেন। দলে ডাক পাওয়া এই তরুণ ক্রিকেটারদের ওপর বেশ আস্থা বাংলাদেশ অধিনায়কের, ‘আমাদের প্রথম একাদশে কারা খেলবেন সেটা এখনো ঠিক হয়নি। অবশ্য নতুন যারা সুযোগ পেয়েছেন তাদের ওপর আস্থা রাখতেই হচ্ছে। নিজেকে প্রমান করেই দলে সুযোগ পেয়েছেন তারা। আশা করছি যারাই একাদশে সুযোগ পাবেন নিজের সামর্থ্যের সেরাটা দিয়েই খেলবেন এবং ভালো কিছু করবেন বলেও আমার বিশ্বাস।’

আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে সিলেটে আগামী রোববার।

এই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে। অবশ্য চট্টগ্রামে প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। এবার টি-টোয়েন্টিতে কেমন করে সেটাই এখন দেখার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451