শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এরশাদের রাজনীতি গরীবের জন্য : রোকন উদ্দিন বাবুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

 

হাসান মাহমুদ ,লালমনিরহাট প্রতিনিধি:
জাপা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক
রোকন উদ্দিন বাবুল বলেছেন, এরশাদ রাজনীতি করেন অসহায়
গরীবের জন্য। তাদের সুখ ও শান্তির জন্য, বড় লোকের জন্য নয়। আর
তিনি কখনো নিজের বা দলের নেতা-কর্মীদের অর্থ-সম্পদ
বাড়ানোর জন্য রাজনীতিতে আসেননি।
মঙ্গলবার রাতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা জাপা’র
কার্যালয়ে জাপা’র আয়োজনে বর্ধিত সভায় ও যোগদান
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোকন উদ্দিন বাবুল বলেন, বর্তমানে দেশে অস্থিরতা বিরাজ
করছে। একটি স্বাধীন দেশ কখনো এভাবে চলতে পারে না। দেশে
শান্তি ফিরিয়ে আনতে হবে। তাই আগামী নির্বাচনে
জাপা’র প্রতিষ্ঠাতা এরশাদকে ভোট দিয়ে আমরা সরকার গঠন
করবো। এ জন্য জাপা’র সকলকে সংঘঠিত ভাবে কাজ করে
এরশাদের হাতকে আরো শক্তিশালী করতে হবে।

তিনি আরো বলেন, এরশাদ চায় এই দেশের মানুষ শান্তিতে
ঘুমাক। তারা যেন প্রতিটা মূহুর্তে দু:শ্চিন্তায় না থাকেন।
নিরাপদ থাকবে দেশের প্রতিটি মানুষ। মানুষকে মিথ্যা আশ্বাস
দিয়ে ভোটে জেতার রাজনীতি তিনি করেন না। তিনি মানুষের
অধিকার ও দাবী গুলো পূরনের জন্য রাজনীতি করেন। এরশাদ তাদের
জন্য যাদের স্বপ্ন সীমিত, অল্প সুখেই তিপ্ত। এছাড়া ওই সব
মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ভাবে করে যাচ্ছেন
তিনি।
উপজেলা জা’পার সভাপতি নাজির হোসেন আহমেদের
সভাপতিত্বে উক্ত বর্ধিত সভা ও যোগদান অনুষ্ঠানে আরো বক্তব্য
রাখেন, উপজেলা জাপা’র সম্পাদক বিধান চন্দ্র রায়, সিনিয়র
সহ-সভাপতি মোখলেছুর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক
প্রভাষক শামসুজ্জামান সবুজ প্রমূখ।
এছাড়া যুবসংহতির সভাপতি প্রভাষক রফিকুল ইসলাম,
সেচ্ছাসেবক পার্টির আহবায়ক সহযোগী অধ্যাপক মাওলানা
আব্দুস ছামাদ, কৃষক পার্টির সভাপতি আব্দুল কাদের মাস্টার,
জাতীয় ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাকুর ইসলাম
রাজ্জাকসহ উপজেলা জাপা’র বিভিন্ন ইউনিট থেকে আগত
নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে এ সময় উপজেলার চলবলা ইউনিয়ন আ’লীগ নেতা ও
সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সহ কয়েকজন নেতা কর্মী
রোকন উদ্দিন বাবুলের হাতে ফুলের তোঁড়া দিয়ে আনুষ্ঠানিক
ভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451