বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০ ফেব্রুয়ারি ফোর-জি লাইসেন্স দেয়া হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪২০ বার পড়া হয়েছে
২০ ফেব্রুয়ারি ফোর-জি লাইসেন্স দেয়া হবে

অনলাইন ডেস্কঃ- দেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক (ফোর-জি) সেবা বিস্তৃত করার জন্য তরঙ্গের নিলাম শুরু হয়েছে। নিলামে জয়ী হওয়া মোবাইল ফোন অপারেটরগুলোকে ২০ ফেব্রুয়ারি লাইসেন্স দেয়া হবে। এরপর থেকে গ্রাহকরা ফোর-জি সেবা পাবেন বলে জানিয়েছেন বিটিআরসির সচিব সরওয়ার আলম।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবে চলমান নিলাম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিলামে অংশ নিয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক। নিলামে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের  (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।এছাড়া নিলাম অংশ নেয়া অপারেটর দুটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শাহজাহান মাহমুদ।এদিকে নিলাম পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দেশের শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।ফোরজি নীতিমালা অনুসারে ১৮ মাসের মধ্যে সবগুলো জেলা শহরে নতুন প্রজন্মের এ সেবা চালু করতে হবে। আর ৩৬ মাসের মধ্যে উপজেলা পর্যায়ে এই সেবা নিয়ে যেতে হবে। তবে শুরুর দিকে শুধু বড় শহরেই এই সেবা পাওয়া যাবে। কেননা, এখনও সারাদেশে থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করতে পারেনি টেলিকম অপারেটরগুলো।বিটিআরসি বলছে, তরঙ্গ কেনার পর মোবাইল ফোন অপারেটরগুলো সেবার মান বাড়াতে পারবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451