বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানুষ খালেদা জিয়ার জন্য রাস্তায় নামেনি : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২০৯ বার পড়া হয়েছে
মানায় না : কাদের

অনলাইন ডেস্কঃ- 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ডাকে বিগত নয় বছর সাড়া দেয়নি জনগণ। নেতারা যদি আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন, তাহলে আন্দোলন কীভাবে সম্ভব? আন্দোলন কখনও সফল হবে যদি জনগণের সমর্থন থাকে। খালেদা জিয়ার জন্য মানুষ রাস্তায় নামেনি। মানুষ কী এখন বিএনপির জন্য রাস্তায় নামবে? মানুষ এখন আর আন্দোলের মুডে নয়, নিবার্চনের মুডে আছে।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনের বিপরীত দিকে এয়ারপোর্ট রোডে, বিআরটিএর নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, খালেদা জিয়ার আপিলের সুযোগ আছে। জামিন দেবে কিনা, সে সিদ্ধান্ত নেবেন আদালত। ওনার কারাবাস প্রলম্বিত হবে কিনা তা আদালতই ভাল জানেন, সরকার হস্তক্ষেপ করবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ চায় না বিএনপি ভেঙে যাক, সে চেষ্টাও করবো না। বিএনপি ভাঙলে তার জন্য তারা নিজেরাই দায়ী হবে। আমরা বিএনপির সংকট ঘনীভূত করবো না। তাদের সংকট বাড়াতে তারেক রহমানই যথেষ্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451