শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

শ্রীপুরে ছাত্রীকে অপবাদ দিয়ে বেত্রাঘাত “মামলা হওয়ার খবর পেয়ে গাঢাকা দিয়েছেন ওই দুই শিক্ষক”

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮৭ বার পড়া হয়েছে
শ্রীপুরে ছাত্রীকে অপবাদ দিয়ে বেত্রাঘাত

 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী উচ্চ বিদ্যালয়ের অফিস
কক্ষে এক ছাত্রীকে চার ঘণ্টা দাঁড় করিয়ে রাখা ও বেত্রাঘাত করা
প্রধান শিক্ষক আলী মুনসুর মানিক ও সহকারী প্রধান শিক্ষক
মনিরুজ্জামানের বিরুদ্ধে ১২ ফেব্রæয়ারি সোমবার রাতে মামলা
করেছেন ছাত্রীর বাবা। মামলা হওয়ার খবর পেয়ে ওই দুই শিক্ষক
গাঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন শ্রীপুর থানার উপপরিদর্শক
(এসআই) মোস্তফিজুর রহমান। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা
চলছে বলে তিনি জানান।
এর আগে ওই ছাত্রীর বিরুদ্ধে প্রচার চালানোর জন্য নানা তৎপরতা
চালান প্রধান শিক্ষকসহ তাঁর কয়েকজন সহযোগী শিক্ষক।
নিজেদের টাকায় খাবার খাইয়ে শিক্ষার্থীদের দিয়ে ওই ছাত্রীর
বিরুদ্ধে মানববন্ধন করানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হন তাঁরা।
এদিকে ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা ১২ ফেব্রæয়ারি
দিনভর তথ্য সংগ্রহ করেছেন। কমিটির গ্রধান উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগের সত্যতা
পেয়েছি। খুবই স্পর্শকাতর ঘটনা এটি। ফলে আগামীকাল (আজ)
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তদন্ত প্রতিবেদন
জমা দেব।’
৭ফেব্রæয়ারি বুধবার তেলিহাটী উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালে
মাঠে দুই ছাত্রের হাতাহাতি হয়। শিক্ষকরা তাদের ডেকে কারণ
জানতে চাইলে ওই দুই ছাত্র এই ছাত্রীকে পছন্দ করার কথা জানায়।
অবশ্য ছাত্রীটি তা জানত না। কিন্তু তাকে ডেকে শাস্তি হিসেবে
অফিসকক্ষে চার ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। ওই সময় কয়েকজন
শিক্ষকের নানা অশালীন মন্তব্য আর গালাগালে অসুস্থ হয়ে পড়লেও
রেহাই মেলেনি মেয়েটির। তাকে নির্মমভাবে বেত্রাঘাত করেন
প্রধান শিক্ষক। অমানবিক এ ঘটনা নিয়ে ‘শ্রীপুরে ছাত্রীকে
অপবাদ দিয়ে বেত্রাঘাত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানায়, সোমবার
সকালে তারা বিদ্যালয়ে যাওয়ার পর প্রধান শিক্ষক আলী মুনসুর
মানিক, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ কয়েকজন শিক্ষক
প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। ওই ছাত্রীর
জন্য তাঁরা (শিক্ষকরা) বিপদে পড়েছেন বলে জানান। আর উদ্ধারের জন্য
সব শিক্ষার্থীর সহযোগিতা দরকার বলেও জানান শিক্ষকরা।
দশম শ্রেণির দুই শিক্ষার্থী জানায়, সকাল ১১টার দিকে প্রধান
শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ছয়-সাতজন শিক্ষার্থীকে কিছু
কথা শিখিয়ে দেন। কথাগুলো তদন্ত কমিটির সদস্যদের কাছে হুবহু
বলার জন্য নির্দেশ করেন তাঁরা। এরপর দুপুর ১২টার দিকে তদন্ত
কমিটির সদস্যরা বিদ্যালয়ে যান। তাঁরা বিকেল ৪টা পর্যন্ত
সেখানে অবস্থান করে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
অপবাদ-অপমান ও নির্যাতনের শিকার মেয়েসহ তার বাবা, নানা ও
মামার সঙ্গেও আলাদাভাবে কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451