শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ-

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করেছে বিএনপি। প্রথমে জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি করার কথা থাকলেও পরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে করার সিদ্ধান্ত নেয় দলটি।

স্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, “মহানগর পুলিশ বিএনপিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটটিউশন মিলনায়তনে অবস্থান কর্মসূচি করার অনুমতি দিয়েছে। সেজন্য আমরা জাতীয় প্রেস ক্লাবের পরিবর্তে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি করব।”

এর আগে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, মানববন্ধনের মতো কালকে (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনেই আমাদের অবস্থান কর্মসূচি হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি হবে। আমাদের নেতাকর্মী সেখান দাঁড়িয়ে এই কর্মসূচি সফল করবেন বলে আমরা প্রত্যাশা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451