মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

প্রশ্নফাঁসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগামী রবিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫০১ বার পড়া হয়েছে
education ministryপরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগামী রবিবার

অনলাইন ডেস্কঃ-

প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না সে বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশ্ন ফাঁস মূল্যায়ন কমিটির আহ্বায়ক কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর।

তিনি বলেন, মিডিয়ায় ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেসব তথ্য এসেছে সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আগামী রবিবার আবারো সভায় বসে প্রশ্ন ফাঁস মূল্যায়ন কমিটি একটি সুপারিশ চূড়ান্ত করবে।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশ্ন ফাঁস মূল্যায়ন কমিটির জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, অনেক সময় বাতিল করলে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিক্ষার্থীরা। দেখা যেতে পারে, প্রশ্ন পেয়েছে পাঁচ মিনিট আগে, দশ মিনিট আগে। ওই প্রশ্ন পেয়ে হয়তো বেশি প্রস্তুতি নিতে পারে নি। আবার হতে পারে বেশ আগে হয়েছে, তারা প্রস্তুতি নিতে পেরেছে কিন্তু তাদের সংখ্যা পাঁচ হাজার কিংবা দশ হাজার শিক্ষার্থী। অথচ পরীক্ষার্থী ২০ হাজার।

তিনি বলেন, আজ কমিটি গঠনের কাগজ পাওয়ার পর প্রথম সভা ডাকা হয়েছে। সেখানে তথ্য-উপাত্ত সংগ্রহের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া হয়েছে। আসলেই ফাঁস হয়েছে কি না এ সমস্ত হিসেব নিকাশ করে আমরা একটা প্রতিবেদন দিবো।

উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে প্রশ্ন ফাঁস সংক্রান্ত যাচাই-বাছাই ও মূল্যায়ন কমিটি গঠন করা হলেও গত বৃহস্পতিবার বিকেলে ই-মেলে কমিটি গঠনের কাগজ পাঠানো হয়েছে। আজ রবিবার সে কাগজ পাওয়ায় পর এ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451