শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সাগর-রুনি হত্যার তদন্ত করা হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৪১ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ- 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিগগিরই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবে র‌্যাব। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আজ রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার একটি সামাজিক মর্যাদা রয়েছে। একটি বৃহত্তর দলের চেয়ারপারসন তিনি। এসব বিষয় মাথায় রেখেই তাকে কারাগারে ডিভিশনের প্রাপ্ত সব সুবিধা দেওয়া হচ্ছে।

আসাদুজ্জামান খান কামাল জানান, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার এলাকায় বিশেষ স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। ওই দিন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল থাকবে। গোটা শহীদ মিনার এবং আশপাশের এলাকা বিশেষ নজরদারিতে থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451