শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীপুরে পরীক্ষার হলে বিশেষ সুবিধা না দেয়ায় এক শিক্ষককে লাঞ্চিত করেছে পরীক্ষার্থীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৯১ বার পড়া হয়েছে
শ্রীপুরে ছাত্রীকে অপবাদ দিয়ে বেত্রাঘাত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মাওনা কেন্দ্রের পিয়ার আলী বিশ্ববিদ্যালয়
কলেজ ভেন্যুতে বেলা দেড়টায় পরীক্ষার হলে বিশেষ সুবিধা না দেয়ায়
এক শিক্ষককে লাঞ্চিত করেছে পরীক্ষার্থীরা। লাঞ্চনার শিকার শিক্ষক
সাখাওয়াত হোসেন (৩০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের
তেলিহাটি গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে তেলিহাটি উচ্চ
বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক।
শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, মাওনা কেন্দ্রের পিয়ার আলী
বিশ্ববিদ্যালয় কলেজ ভেন্যূর ২০৮ নম্বর কক্ষে কর্তব্যরত ছিলেন। বেলা
১১টার দিকে এক পরীক্ষার্থী অপর পরীক্ষার্থীর সঙ্গে কথা ও খাতা
দেখতে চাইলে তিনি বাধা দেন। বাধা দেয়ায় পরীক্ষা হলের ভেতরেই
সে আমার উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরুকরে।
পরে পরীক্ষা শেষে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সামনে অবস্থান করার সময় ওই
ছাত্রের নেতৃত্বে আরো কয়েক জন তাঁর উপর হামলা চালায়। পরে
দৌড়ে নিয়ন্ত্রণ কক্ষের ভেতর ঢুকলে কেন্দ্রের কর্তব্যরত পুলিশ
এগিয়ে আসলে তারা চলে যায়।
মাওনা কেন্দ্রের সচিব শাহ্ধসঢ়;জাহান সিরাজ জানান, মাওনা উচ্চ
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যচাঁন মিয়ার ছেলে টিপুর
নেতৃত্বে শিক্ষককে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। সে মাওনা
বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহন করেছে।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পাট উন্নয়ন অফিসার
আশরাফুজ্জামান জানান, পরীক্ষার শেষে কেন্দ্রে হট্টগোলের ঘটনা
ঘটেছে। ব্যস্ত থাকায় খোঁজ নিতে পারেননি। তবে, শিক্ষককে
লাঞ্চিত করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
এব্যাপারে মাওনা কেন্দ্রের সচিব শাহ্ধসঢ়;জাহান সিরাজ বলেন,
অভিযুক্ত শিক্ষার্থী, তাঁর বাবা, লাঞ্চনার শিকার শিক্ষক ও তেলিহাটি
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে বসে বিষয়টি মীমাংসার
উদ্যোগ নেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম
জানান, এবিষয়ে প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবকে কঠোর
নির্দেশনা দেয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451