শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

‘যারা দেশের ও এতিমদের সম্পদ লুট করে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া যাবে না’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৭৯ বার পড়া হয়েছে
যারা দেশের ও এতিমদের সম্পদ লুট করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া যাবে না'

ফরহাদ হোসেন ,স্টাফ রিপোর্টার:-

যারা দেশের ও এতিমদের সম্পদ লুট করে, ক্ষমতায় থেকে দুর্নীতি করে, তাদের কোন অবস্থাতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন,  আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তি ও মুক্তিযুদ্ধের বিপক্ষে যাদের অবস্থান তাদের প্রত্যাখ্যান করতে হবে। কোনভাবেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না।

খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ঘুষ খোরদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন স্বাধীনতা বিরোধীরা দেশে কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য।

তিনি বলেন, বর্তমান সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ হচ্ছে। সঠিক সময়ে পদ্মা সেতুর উপর দিয়ে যানচলাচল শুরু হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরসহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451